প্রিন্ট এর তারিখ : ১৯ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৮ নভেম্বর ২০২৬
বরকত উল্লাহ বুলুর পদত্যাগের গুঞ্জন ভিত্তিহীন জানাল বিএনপি
নিউজ ডেস্ক ||
সাবেক শিক্ষামন্ত্রী ও কিশোরগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য ড. এম ওসমান ফারুকের পদত্যাগের গুঞ্জন ছড়িয়ে পড়ার প্রেক্ষাপটে বিএনপির বেশ কয়েকজন শীর্ষ নেতার পদত্যাগ নিয়ে ভার্চুয়াল মাধ্যমে বিভিন্ন তথ্য প্রচার হতে থাকে।এরই ধারাবাহিকতায় বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলুর পদত্যাগের গুঞ্জনও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। তবে দলটির পক্ষ থেকে স্পষ্ট করা হয়েছে যে, তার পদত্যাগের এই তথ্যটি সম্পূর্ণ গুজব এবং এর কোনো সত্যতা নেই।
সম্পাদক ও প্রকাশক ঃ আব্দুর রাকিব
কপিরাইট © ২০২৬ BD State News । সর্বস্বত্ব সংরক্ষিত