প্রিন্ট এর তারিখ : ১৯ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৮ নভেম্বর ২০২৬
রূপগঞ্জে মেঘলা পরিবহনের দুটি বাসে অগ্নিসংযোগ, জড়িত মুখোশধারীরা
নিউজ ডেস্ক ||
নারায়ণগঞ্জের রূপগঞ্জ এলাকায় গাড়ি রাখার স্থানে দাঁড়িয়ে থাকা অবস্থায় মেঘলা পরিবহনের দুটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা এই নাশকতার সাথে জড়িত বলে জানা গেছে।প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ঘটনার সময় তিনটি মোটরসাইকেলে করে মোট ছয়জন মুখোশধারী ব্যক্তি সেখানে হাজির হয়। পরবর্তীতে তারা ওই দুটি বাসে আগুন ধরিয়ে দেয়। বাসগুলোতে আগুন দেওয়ার সময় দুর্বৃত্তরা ‘জয় বাংলা’ স্লোগান দিয়েছিল বলে জানা গেছে।
সম্পাদক ও প্রকাশক ঃ আব্দুর রাকিব
কপিরাইট © ২০২৬ BD State News । সর্বস্বত্ব সংরক্ষিত