নিউজ ডেস্ক ||
সিরাজগঞ্জ জেলার শীতার্থ এবং সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়েছে বেসরকারি উন্নয়ন সংস্থা আশা। তীব্র ঠান্ডায় সাধারণ মানুষের কষ্ট কিছুটা কমাতে এই উদ্যোগ নেওয়া হয়।উদ্যোগটির অংশ হিসেবে জেলার পিছিয়ে পড়া ও অসচ্ছল ব্যক্তিদের মাঝে মোট ৫০০টি শীতবস্ত্র বা কম্বল বিতরণ করেছে সংস্থাটি।