প্রিন্ট এর তারিখ : ১৯ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৮ নভেম্বর ২০২৬
বেতন বাড়ানোর দাবিতে গাজীপুরে শ্রমিকদের আন্দোলন, ডিসির গাড়িতে অগ্নিসংযোগ
নিউজ ডেস্ক ||
মজুরি বৃদ্ধির দাবিতে গাজীপুরের বিভিন্ন শিল্পাঞ্চলে শ্রমিকদের অসন্তোষ ও বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। প্রাপ্ত তথ্যানুযায়ী, গত বুধবার (১৮ নভেম্বর) সকালের দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের হারিকেন, ছয়দানা এবং মালেকের বাড়ি এলাকার বিভিন্ন পয়েন্টে আন্দোলনরত শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন।এ সময় বিক্ষোভের একপর্যায়ে পরিস্থিতি অনিয়ন্ত্রিত হয়ে পড়লে একটি উপ-পুলিশ কমিশনারের গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। শ্রমিকদের এই আন্দোলনের ফলে ওই মহাসড়কে যান চলাচল ব্যাহত হয় এবং পুরো শিল্পাঞ্চলজুড়ে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়।
সম্পাদক ও প্রকাশক ঃ আব্দুর রাকিব
কপিরাইট © ২০২৬ BD State News । সর্বস্বত্ব সংরক্ষিত