প্রিন্ট এর তারিখ : ১৯ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৮ নভেম্বর ২০২৬
বড়দিন উদ্যাপন: প্রধানমন্ত্রী তারেক রহমানের তিন কোটি টাকা অনুদান অনুমোদন
নিউজ ডেস্ক ||
খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন বা ক্রিসমাস নির্বিঘ্নে উদ্যাপন করার জন্য তিন কোটি টাকা আর্থিক সহায়তার অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।সূত্র জানিয়েছে, দেশের খ্রিস্টান সম্প্রদায় যাতে উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে তাদের প্রধান এই উৎসবটি পালন করতে পারে, সেজন্যই এই অনুদান প্রদান করা হয়েছে। ইতোমধ্যে অনুদানের এই চেক সংশ্লিষ্ট সম্প্রদায়ের কাছে হস্তান্তরের প্রক্রিয়াও শুরু হয়েছে।
সম্পাদক ও প্রকাশক ঃ আব্দুর রাকিব
কপিরাইট © ২০২৬ BD State News । সর্বস্বত্ব সংরক্ষিত