প্রিন্ট এর তারিখ : ১৭ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৭ নভেম্বর ২০২৬
সাবেক মেয়র সাঈদ খোকন সাত দিনের রিমান্ডে
নিউজ ডেস্ক ||
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ধানমন্ডির জিগাতলা এলাকায় কিশোর আবদুল মোতালিব হত্যার ঘটনায় দায়ের করা মামলায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকনকে রিমান্ডে নেওয়া হয়েছে। আদালতের আদেশে তাঁকে সাত দিনের পুলিশি হেফাজতে পাঠানো হয়।এর আগে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালীন ওই কিশোর নিহতের ঘটনাকে কেন্দ্র করে মামলাটি দায়ের করা হয়েছিল। সেই মামলায় গ্রেপ্তার দেখিয়ে সাবেক এই মেয়রকে আদালতে হাজির করা হয় এবং আদালত রিমান্ডের এই আদেশ দেন।
সম্পাদক ও প্রকাশক ঃ আব্দুর রাকিব
কপিরাইট © ২০২৬ BD State News । সর্বস্বত্ব সংরক্ষিত