প্রিন্ট এর তারিখ : ১৭ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৭ নভেম্বর ২০২৬
নিরাপত্তাহীনতা ও চাঁদাবাজির আতঙ্কে সুন্দরবনে মাছ শিকারে যাচ্ছেন না জেলেরা
নিউজ ডেস্ক ||
বনদস্যুদের নানামুখী সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে সুন্দরবনের নদনদীতে কাঁকড়া ও মাছ ধরতে যাওয়ার সাহস হারিয়ে ফেলছেন স্থানীয় মৎস্যজীবীরা। দস্যুদের পক্ষ থেকে চালানো নিয়মিত চাঁদাবাজি, শারীরিক নির্যাতন এবং অপহরণের ঘটনায় বনের ওপর নির্ভরশীল এই পেশাজীবী মানুষগুলোর মধ্যে তীব্র আতঙ্ক বিরাজ করছে।প্রাপ্ত তথ্য অনুযায়ী, পর্যাপ্ত নিরাপত্তার অভাব এবং চরম ঝুঁকির কারণে অনেকেই তাদের বংশপরম্পরার এই পেশা চিরতরে পরিহার করেছেন। এর সরাসরি নেতিবাচক প্রভাব পড়েছে সুন্দরবনে প্রবেশের অনুমতি বা পাস-পারমিট গ্রহণের প্রবণতার ওপর, যা আশঙ্কাজনক হারে হ্রাস পেয়েছে।
সম্পাদক ও প্রকাশক ঃ আব্দুর রাকিব
কপিরাইট © ২০২৬ BD State News । সর্বস্বত্ব সংরক্ষিত