প্রিন্ট এর তারিখ : ১৭ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৭ নভেম্বর ২০২৬
গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নাম লেখাল মক্কার ক্লক টাওয়ার
নিউজ ডেস্ক ||
সৌদি আরবের পবিত্র মক্কা নগরীর অন্যতম পরিচিত স্থাপনা ক্লক টাওয়ার নতুন দুটি বিশ্বরেকর্ড নিজের ঝুলিতে পুরেছে। বিশ্বখ্যাত গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ এই ঐতিহাসিক অর্জনকে স্বীকৃতি দিয়েছে।প্রাপ্ত তথ্য অনুযায়ী, বিশ্বের সবচেয়ে উঁচুতে অবস্থিত জাদুঘর এবং সর্বোচ্চ উচ্চতার উন্মুক্ত পর্যবেক্ষণ ডেক বা মঞ্চ হিসেবে স্বীকৃতি লাভ করেছে মক্কার এই ক্লক টাওয়ারটি। এর মাধ্যমে বিশ্বমঞ্চে স্থাপনাটির অনন্য গুরুত্ব আরও একবার জোরালো হলো।
সম্পাদক ও প্রকাশক ঃ আব্দুর রাকিব
কপিরাইট © ২০২৬ BD State News । সর্বস্বত্ব সংরক্ষিত