প্রিন্ট এর তারিখ : ১৭ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৭ নভেম্বর ২০২৬
পার্বত্য অঞ্চলের প্রান্তিক খামারিদের সক্ষমতা বাড়াতে সেনাবাহিনীর উদ্যোগ
নিউজ ডেস্ক ||
পাহাড়ের প্রত্যন্ত অঞ্চলের সাধারণ খামারিদের গবাদিপশু ও প্রাণিসম্পদ লালন-পালনে পারদর্শী করে তুলতে বিশেষ প্রশিক্ষণের আয়োজন করেছে বাংলাদেশ সেনাবাহিনী। সিন্দুকছড়ি সেনা জোনের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে খামারিদের নানা কৌশলগত প্রশিক্ষণ দেওয়া হয়।প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনার পাশাপাশি সংশ্লিষ্ট খামারিদের মাঝে প্রয়োজনীয় ওষুধপত্রও বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে দুর্গম এলাকার এসব খামারিদের সহায়তায় এই মানবিক ও কল্যাণমূলক পদক্ষেপটি বাস্তবায়ন করা হয়।
সম্পাদক ও প্রকাশক ঃ আব্দুর রাকিব
কপিরাইট © ২০২৬ BD State News । সর্বস্বত্ব সংরক্ষিত