প্রিন্ট এর তারিখ : ১৭ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৭ নভেম্বর ২০২৬
সিলেট সীমান্তে অস্ত্রসহ বিএসএফ সদস্যকে আটক করেছে বিজিবি
নিউজ ডেস্ক ||
সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দি সীমান্ত এলাকা থেকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) এক সদস্যকে অস্ত্রসহ আটক করা হয়েছে। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এই অভিযান পরিচালনা করে।জানা গেছে, বিছনাকান্দি সীমান্তের শূন্যরেখা অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করার পর ওই বিএসএফ সদস্যকে আটক করে বিজিবি। আটকের সময় তার নিকট অস্ত্র পাওয়া যায়। এ বিষয়ে পরবর্তী আইনগত পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া চলছে।
সম্পাদক ও প্রকাশক ঃ আব্দুর রাকিব
কপিরাইট © ২০২৬ BD State News । সর্বস্বত্ব সংরক্ষিত