প্রিন্ট এর তারিখ : ১৭ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৭ নভেম্বর ২০২৬
পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে যুক্ত হলো রূপপুরের ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ
নিউজ ডেস্ক ||
পাবনার ঈশ্বরদীতে অবস্থিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপুর থেকে উৎপাদিত বিদ্যুৎ পরীক্ষামূলকভাবে দেশের মূল বিদ্যুৎ সঞ্চালন নেটওয়ার্কে বা জাতীয় গ্রিডে সরবরাহ করা শুরু হয়েছে। প্রাথমিক ধاপে এই কেন্দ্রটি থেকে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ গ্রিডে যুক্ত করা হয়েছে।গত মঙ্গলবার (১৭ নভেম্বর) এই পরীক্ষামূলক বিদ্যুৎ সংযোগের কার্যক্রম সম্পন্ন হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। এর মধ্য দিয়ে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের কার্যক্রম বাস্তবায়নের পথে আরও এক ধাপ অগ্রগতি অর্জিত হলো।
সম্পাদক ও প্রকাশক ঃ আব্দুর রাকিব
কপিরাইট © ২০২৬ BD State News । সর্বস্বত্ব সংরক্ষিত