প্রিন্ট এর তারিখ : ১৭ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৭ নভেম্বর ২০২৬
সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের চার পদের তথ্য চেয়েছে অধিদপ্তর
নিউজ ডেস্ক ||
দেশের সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে কর্মরত নির্দিষ্ট চার ক্যাটাগরির শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের চাকরির পূর্ণাঙ্গ তথ্য তলব করেছে কারিগরি শিক্ষা অধিদপ্তর। সম্প্রতি সংশ্লিষ্ট দপ্তরের পক্ষ থেকে এই নির্দেশনা জারি করা হয়েছে।নির্দেশনা অনুযায়ী, আগামী ২৮ নভেম্বরের মধ্যে এই চাকরিসংক্রান্ত যাবতীয় তথ্য নির্ধারিত ছকে পাঠাতে হবে। সংশ্লিষ্টদের নির্ধারিত সময়ের মধ্যেই এই প্রক্রিয়া সম্পন্ন করার তাগিদ দেওয়া হয়েছে।
সম্পাদক ও প্রকাশক ঃ আব্দুর রাকিব
কপিরাইট © ২০২৬ BD State News । সর্বস্বত্ব সংরক্ষিত