প্রিন্ট এর তারিখ : ১৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৬ নভেম্বর ২০২৬
পাবনায় জাল চিকিৎসকের চক্ষু শিবির, কারাদণ্ডে দণ্ডিত দুই
নিউজ ডেস্ক ||
পাবনার সুজানগর উপজেলায় বিনামূল্যে চোখের চিকিৎসা দেওয়ার আড়ালে জালিয়াতির আশ্রয় নেওয়ার ঘটনা ঘটেছে। চিকিৎসাসেবার নামে সেখানে মেয়াদোত্তীর্ণ ওষুধ সরবরাহের সত্যতা পাওয়ায় স্থানীয় প্রশাসন চার ব্যক্তিকে হেফাজতে নেয়।পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের মধ্যে দুজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়। ডেইলি বাংলাদেশের তথ্য অনুযায়ী, ভুয়া ওই চিকিৎসকসহ দণ্ডপ্রাপ্তদের কারাগারে পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক ঃ আব্দুর রাকিব
কপিরাইট © ২০২৬ BD State News । সর্বস্বত্ব সংরক্ষিত