প্রিন্ট এর তারিখ : ১৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৬ নভেম্বর ২০২৬
মহাকাশ গবেষণায় অনন্য ইতিহাস গড়ার পথে ভয়েজার-১
নিউজ ডেস্ক ||
মানবজাতির তৈরি সর্বাপেক্ষা দূরবর্তী মহাকাশযান নাসার 'ভয়েজার-১' মহাকাশ বিজ্ঞান ও গবেষণার ইতিহাসে এক অভিনব রেকর্ড গড়ার প্রস্তুতি নিচ্ছে। মনুষ্যনির্মিত এই ঐতিহাসিক যানটি বর্তমানে পৃথিবী থেকে ঠিক এক আলোকদিন দূরত্ব পার করার খুব কাছাকাছি অবস্থান করছে।মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার এই প্রকল্পটির মাধ্যমে মহাকাশ জয়ের ইতিহাসে আরেকটি বড় সাফল্যের অধ্যায় যুক্ত হতে চলেছে। এর মাধ্যমে মানব প্রযুক্তির পক্ষে সুদূর মহাশূন্যে নতুন এই সীমানা অতিক্রমের ঘটনা বিজ্ঞান বিশ্বে এক বিশাল মাইলফলক হিসেবে গণ্য হবে।
সম্পাদক ও প্রকাশক ঃ আব্দুর রাকিব
কপিরাইট © ২০২৬ BD State News । সর্বস্বত্ব সংরক্ষিত