প্রিন্ট এর তারিখ : ১৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৬ নভেম্বর ২০২৬
প্রচলিত ধারা ভেঙে স্বাবলম্বী হওয়ার পথে কুবির ছাত্রীরা
নিউজ ডেস্ক ||
বিশ্ববিদ্যালয় পর্যায়ে পড়াশোনার খরচের জোগান দিতে কেবল গৃহশিক্ষকতা বা টিউশনির ওপর নির্ভর করার চিরাচরিত প্রবণতা বদলাতে শুরু করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ছাত্রীরা। উচ্চশিক্ষার পাশাপাশি নিজেদের মেধা ও শ্রমকে কাজে লাগিয়ে তারা এখন অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার ভিন্নধর্মী উদ্যোগ গ্রহণ করছেন।এরই অংশ হিসেবে এই শিক্ষাঙ্গনের অনেক নারী শিক্ষার্থী নিজস্ব উদ্যোগে বিভিন্ন ধরনের স্বাবলম্বীমূলক কাজের সঙ্গে যুক্ত হচ্ছেন। প্রচলিত ধারার বাইরে গিয়ে কেউ কেউ নিজের হাতে নানা ধরনের আকর্ষণীয় অলংকার বা গহনা তৈরির কাজ বেছে নিয়েছেন, যা তাদের আর্থিক সচ্ছলতা অর্জনে সহায়তা করছে।
সম্পাদক ও প্রকাশক ঃ আব্দুর রাকিব
কপিরাইট © ২০২৬ BD State News । সর্বস্বত্ব সংরক্ষিত