নিউজ ডেস্ক ||
নড়াইল জেলার লোহাগড়া উপজেলায় মাদকবিরোধী অভিযানে ৪০টি ইয়াবা ট্যাবলেটসহ আলামিন সর্দার (৩৫) নামের এক ব্যক্তিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আটক করেছে।পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দোষী সাব্যস্ত করে ওই যুবককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৮০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।