প্রিন্ট এর তারিখ : ১৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৬ নভেম্বর ২০২৬
ভৈরবে উরুতে ইয়াবা লুকিয়ে পাচারের সময় যুবক গ্রেফতার
নিউজ ডেস্ক ||
কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ এক তরুণকে নিজেদের হেফাজতে নিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। আটকের সময় ওই যুবকের শরীরে অভিনব কায়দায় মাদক বহনের বিষয়টি ধরা পড়ে।অভিযান চলাকালে মো. ছাইফুল খাঁন (২৪) নামের ওই যুবকের ডান পায়ের উরুর সঙ্গে লুঙ্গির নিচে বিশেষভাবে মোড়ানো অবস্থায় মোট ১ হাজার ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
সম্পাদক ও প্রকাশক ঃ আব্দুর রাকিব
কপিরাইট © ২০২৬ BD State News । সর্বস্বত্ব সংরক্ষিত