প্রিন্ট এর তারিখ : ১৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৬ নভেম্বর ২০২৬
বঙ্গোপসাগরে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় 'আকভান', উপকূলের দিকে নজর
নিউজ ডেস্ক ||
বঙ্গোপসাগরে একটি নতুন ঘূর্ণিঝড় দানা বাঁধছে, যার নাম দেওয়া হয়েছে 'আকভান'। আবহাওয়া সংক্রান্ত তথ্য অনুযায়ী, আগামী একদিনের মধ্যে অর্থাৎ ১২ থেকে ২৪ ঘণ্টার ব্যবধানে সাগর উত্তাল হয়ে এই ঘূর্ণিঝড়টি পুরোপুরি রূপ নিতে পারে বলে জোরালো আশঙ্কা রয়েছে।সূত্র জানিয়েছে, সম্ভাব্য এই প্রাকৃতিক দুর্যোগটি ১৯ নভেম্বর (বৃহস্পতিবার) সন্ধ্যার পর থেকে পরবর্তী শুক্রবারের মধ্যে উপকূলীয় অঞ্চলের দিকে অগ্রসর হতে পারে। এর গতিপ্রকৃতি এবং সম্ভাব্য দিক নিয়ে সংশ্লিষ্ট কতৃপক্ষ সতর্ক দৃষ্টি রাখছে।
সম্পাদক ও প্রকাশক ঃ আব্দুর রাকিব
কপিরাইট © ২০২৬ BD State News । সর্বস্বত্ব সংরক্ষিত