প্রিন্ট এর তারিখ : ১৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৬ নভেম্বর ২০২৬
পটিয়ায় বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল তরুণের
নিউজ ডেস্ক ||
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি ধাক্কায় এক তরুণ প্রাণ হারিয়েছেন। পটিয়া এলাকায় ঘটিত এই দুর্ঘটনায় মো. ফারাজ (২১) নামের ওই যুবকের মৃত্যু হয়।এ ঘটনায় বাইকটির অপর আরোহী গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে। দ্রুতগতির ঈগল পরিবহনের একটি বাসের সঙ্গে ওই মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হলে এই হতাহতের ঘটনা ঘটে।
সম্পাদক ও প্রকাশক ঃ আব্দুর রাকিব
কপিরাইট © ২০২৬ BD State News । সর্বস্বত্ব সংরক্ষিত