প্রিন্ট এর তারিখ : ১৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৬ নভেম্বর ২০২৬
শব্দদূষণ রোধে অযথা হর্ন ব্যবহারে নিয়মিত অভিযানের নির্দেশ উচ্চ আদালতের
নিউজ ডেস্ক ||
অযথা ও অপ্রয়োজনীয় হর্নের ব্যবহার রোধে কঠোর অবস্থান নিয়েছে উচ্চ আদালত। শব্দদূষণ নিয়ন্ত্রণ বিধিমালার ষষ্ঠ বিধি এবং সংশ্লিষ্ট সড়ক পরিবহন আইন বাস্তবায়নের অংশ হিসেবে নিয়মিতভাবে ভ্রাম্যমাণ আদালত বা অভিযান পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে।পাশাপাশি, সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে বিভিন্ন প্রচারণামূলক কার্যক্রম চালানোর ওপরও বিশেষ জোর দেওয়ার তাগিদ দেওয়া হয়েছে আদালতের নির্দেশনায়।
সম্পাদক ও প্রকাশক ঃ আব্দুর রাকিব
কপিরাইট © ২০২৬ BD State News । সর্বস্বত্ব সংরক্ষিত