প্রিন্ট এর তারিখ : ১৫ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৫ নভেম্বর ২০২৬
১২ বছরে পা রাখল স্বেচ্ছাসেবী প্ল্যাটফর্ম বাংলাদেশ লোকাল গাইডস
নিউজ ডেস্ক ||
গুগল ম্যাপে দেশের নানান প্রান্তের মানচিত্র সমৃদ্ধ ও হালনাগাদ করার কাজে নিয়োজিত স্বেচ্ছাসেবী প্ল্যাটফর্ম 'বাংলাদেশ লোকাল গাইডস' তাদের কার্যক্রমের এক যুগ পূর্ণ করেছে। প্রতিষ্ঠার ১২ বছর পূর্তি উদ্যাপনের পাশাপাশি সংগঠনটি তাদের তিনশততম মিটআপ সম্পন্ন করেছে।'ডেইলি বাংলাদেশ'-এর তথ্য অনুযায়ী, বর্তমানে এই স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য সংখ্যা ১৪ হাজারে উন্নীত হয়েছে। দীর্ঘ এক যুগের এই পথচলায় দেশের বিভিন্ন এলাকার সঠিক ও নির্ভুল উপাত্ত গুগল ম্যাপে যুক্ত করতে এবং তা নিয়মিত আপডেট রাখতে কাজ করে যাচ্ছে সংগঠনটির সদস্যরা। আনন্দঘন নানা আয়োজনের মধ্য দিয়ে তাদের এই বিশেষ মাইলফলক উদ্যাপন করা হয়।
সম্পাদক ও প্রকাশক ঃ আব্দুর রাকিব
কপিরাইট © ২০২৬ BD State News । সর্বস্বত্ব সংরক্ষিত