নিউজ ডেস্ক ||
কোস্ট গার্ডের একটি দল সুন্দরবন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে উল্লেখযোগ্য পরিমাণ বন্যপ্রাণীর অবশিষ্টাংশ উদ্ধার করেছে।অভিযানকালে ২৮ কেজি হরিণের মাংসের পাশাপাশি পশুর আটটি পা, দুটি মাথা এবং দুটি চামড়া জব্দ করা হয়।