প্রিন্ট এর তারিখ : ১৫ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৫ নভেম্বর ২০২৬
সুন্দরবনের দুবলারচরে রাসপূর্ণিমা পূজা: যাতায়াতে বন বিভাগের ৫ রুট ঘোষণা
নিউজ ডেস্ক ||
আসন্ন রাসপূর্ণিমা উৎসব উপলক্ষে সুন্দরবনের দুবলারচরে সনাতন ধর্মাবলম্বীদের পুণ্যস্নান ও পূজার আয়োজনের প্রস্তুতি নেওয়া হয়েছে। এই আয়োজনে ভক্ত ও তীর্থযাত্রীদের যাতায়াত নির্বিঘ্ন করতে বন বিভাগের পক্ষ থেকে মোট পাঁচটি নির্দিষ্ট পথ বা রুট ঠিক করে দেওয়া হয়েছে।সংবাদমাধ্যম ডেইলি বাংলাদেশের তথ্য অনুযায়ী, আগামী ২২ থেকে ২৪ নভেম্বর পর্যন্ত তিন দিন ধরে এই ঐতিহ্যবাহী ধর্মীয় উৎসব ও পুণ্যস্নান অনুষ্ঠিত হবে। শুধুমাত্র সনাতন ধর্মাবলম্বী পুণ্যার্থীরাই এবার এই পূজায় অংশ নিতে পারবেন।
সম্পাদক ও প্রকাশক ঃ আব্দুর রাকিব
কপিরাইট © ২০২৬ BD State News । সর্বস্বত্ব সংরক্ষিত