প্রিন্ট এর তারিখ : ১৫ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৫ নভেম্বর ২০২৬
চিকিৎসার ব্যয় মেটাতে গিয়ে সর্বস্বান্ত হচ্ছেন সাধারণ মানুষ
নিউজ ডেস্ক ||
দৈনিক বাংলাদেশের এক প্রতিবেদনে জানানো হয়েছে, জীবনভর তিল তিল করে জমানো সঞ্চয় এবং খাবারের পেছনে খরচ করা অর্থের একটা বড় অংশই একসময় চলে যায় চিকিৎসার পেছনে। সুচিকিৎসার তাগিদে অনেককেই তাদের জীবনের শেষ সম্বলটুকুও বিক্রি করে দিতে বাধ্য হতে হয়।বিশেষ করে ক্যানসারের মতো জটিল রোগের চিকিৎসায় হাসপাতালের সামনে রোগীদের অসহায়ত্ব ও হাহাকারের চিত্র ফুটে ওঠে। সুস্থ হয়ে বাঁচার আকুতি নিয়ে চিকিৎসা করাতে গিয়ে মানুষ কীভাবে আর্থিক সংকটের মুখে পড়ে, এই বাস্তবতাই সেখানে ফুটিয়ে তোলা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক ঃ আব্দুর রাকিব
কপিরাইট © ২০২৬ BD State News । সর্বস্বত্ব সংরক্ষিত