প্রিন্ট এর তারিখ : ১৫ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৫ নভেম্বর ২০২৬
শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনা ও তথ্য ফাঁসের অভিযোগে এসপি গ্রেপ্তার
নিউজ ডেস্ক ||
ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে প্রত্যাবর্তনের ছক কষার বিষয়ে দলটির নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগের অভিযোগ উঠেছে। পাশাপাশি পুলিশের সংবেদনশীল ও গোপনীয় তথ্য বাইরে সরবরাহ করার সঙ্গে জড়িত থাকার সত্যতা পাওয়ায় চট্টগ্রাম রেঞ্জের এক পুলিশ সুপারকে (এসপি) আটক করা হয়েছে।দৈনিক বাংলাদেশের তথ্য অনুযায়ী, ওই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে আওয়ামী লীগের প্রভাবশালী নেতাদের সঙ্গে গোপনে যোগাযোগ রক্ষা করা এবং পুলিশের বিভিন্ন সংবেদনশীল তথ্য পাচারের সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। এরই প্রেক্ষিতে তাকে আইনের আওতায় আনা হয়েছে বলে জানা গেছে।
সম্পাদক ও প্রকাশক ঃ আব্দুর রাকিব
কপিরাইট © ২০২৬ BD State News । সর্বস্বত্ব সংরক্ষিত