প্রিন্ট এর তারিখ : ১৪ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৪ নভেম্বর ২০২৬
আদালত থেকে ছাড়া পেয়ে সাবেক প্রধানমন্ত্রীর জন্য দোয়া চাইলেন আইনজীবী কামাল
নিউজ ডেস্ক ||
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ বর্তমানে নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল আওয়ামী লীগের বিভিন্ন নেতার উদ্দেশে চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় কটূক্তি করে সম্প্রতি ব্যাপক আলোচনায় এসেছিলেন অ্যাডভোকেট কামাল উদ্দিন। এবার আদালত প্রাঙ্গণ থেকে কারামুক্তির পর তাকে ভিন্ন এক রূপ দেখা গেল।আইনজীবী কামাল উদ্দিন আদালত থেকে মুক্তি লাভ করার পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে তার জন্য সবার কাছে দোয়া প্রার্থনা করেছেন। বিষয়টি নিয়ে ইতোমধ্যে বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়েছে।
সম্পাদক ও প্রকাশক ঃ আব্দুর রাকিব
কপিরাইট © ২০২৬ BD State News । সর্বস্বত্ব সংরক্ষিত