প্রিন্ট এর তারিখ : ১৪ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৪ নভেম্বর ২০২৬
ভোলা লালমোহনে শিক্ষক সংকট: দুই শতাধিক প্রাথমিক বিদ্যালয়ের প্রায় অর্ধেকেই প্রধান শিক্ষক শূন্য
নিউজ ডেস্ক ||
ভোলার লালমোহন উপজেলার সরকারি প্রাথমিক শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে দীর্ঘ সময় ধরে প্রধান শিক্ষকের শূন্যতা বিরাজ করছে। এর ফলে প্রশাসনিক ও দাপ্তরিক কার্যক্রমে নেতিবাচক প্রভাব পড়ছে বলে জানা গেছে।সংশ্লিষ্ট সূত্রে প্রকাশ, এই উপজেলায় মোট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা ২১০টি। এর মধ্যে দীর্ঘকাল ধরে নিয়মিত প্রধান শিক্ষক নেই প্রায় ৯৯টি প্রতিষ্ঠানে। গুরুত্বপূর্ণ এই পদগুলো ফাঁকা থাকায় স্বাভাবিক শিক্ষা কার্যক্রম পরিচালনা ব্যাহত হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক ঃ আব্দুর রাকিব
কপিরাইট © ২০২৬ BD State News । সর্বস্বত্ব সংরক্ষিত