প্রিন্ট এর তারিখ : ১৪ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৪ নভেম্বর ২০২৬
আখাউড়া রেলওয়ে স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মে আলোর ব্যবস্থা, স্বস্তি
নিউজ ডেস্ক ||
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মের একটি অংশ দীর্ঘদিন ধরে অন্ধকারে নিমজ্জিত ছিল। এ বিষয়ে একটি অনলাইন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের টনক নড়ে এবং অবশেষে ওই অন্ধকারাচ্ছন্ন অংশে বাতি জ্বালানো হয়।স্টেশন সূত্রে জানা যায়, প্ল্যাটফর্মটির একাংশে দীর্ঘদিন ধরে আলোর কোনো ব্যবস্থা না থাকায় রাতের বেলা যাতায়াতকারী যাত্রী ও সাধারণ মানুষকে চরম ভোগান্তিতে পড়তে হতো। সংবাদ প্রকাশের পর অবশেষে সেখানে কৃত্রিম আলোর ব্যবস্থা করায় স্বস্তি প্রকাশ করেছেন চলাচলকারী যাত্রীরা।
সম্পাদক ও প্রকাশক ঃ আব্দুর রাকিব
কপিরাইট © ২০২৬ BD State News । সর্বস্বত্ব সংরক্ষিত