প্রিন্ট এর তারিখ : ১৪ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৪ নভেম্বর ২০২৬
মোহাম্মদপুরে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাসহ দুজন আটক
নিউজ ডেস্ক ||
রাজধানীর মোহাম্মদপুর থানা এলাকায় অভিযান চালিয়ে রাজনৈতিকভাবে কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির এক নেতাকে আটক করা হয়েছে। এ সময় তার সাথে আরও একজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্রে জানা যায়, গোপন বৈঠকে একত্রিত হয়ে বড় ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড ঘটানোর পরিকল্পনা করছিলেন তারা। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে পুলিশ অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে।
সম্পাদক ও প্রকাশক ঃ আব্দুর রাকিব
কপিরাইট © ২০২৬ BD State News । সর্বস্বত্ব সংরক্ষিত