প্রিন্ট এর তারিখ : ১৪ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৪ নভেম্বর ২০২৬
মাটিরাঙ্গায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ এর উপজেলা দল গঠন শুরু
নিউজ ডেস্ক ||
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় শুরু হয়েছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ এর অংশ হিসেবে উপজেলা ভিত্তিক দল গঠনের কার্যক্রম। দেশের গ্রামীণ অঞ্চল বা তৃণমূল থেকে সম্ভাবনাময় তরুণ খেলোয়াড়দের খুঁজে বের করা এবং তাদের খেলার দক্ষতার সঠিক বিকাশ ঘটানোই এই আয়োজনের মূল লক্ষ্য।স্থানীয় পর্যায়ে প্রতিভা অন্বেষণের এই উদ্যোগের মাধ্যমে বাছাইকৃত খেলোয়াড়দের নিয়ে মাটিরাঙ্গা উপজেলায় শক্তিশালী দল প্রস্তুত করা হবে, যা পরবর্তীতে তাদের ক্রীড়াজগতে এগিয়ে যাওয়ার পথ সুগম করবে।
সম্পাদক ও প্রকাশক ঃ আব্দুর রাকিব
কপিরাইট © ২০২৬ BD State News । সর্বস্বত্ব সংরক্ষিত