প্রিন্ট এর তারিখ : ১৪ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৪ নভেম্বর ২০২৬
সুন্দরবন রক্ষায় আন্দোলনের মাঝে বনজীবীদের ছবি দেখে হুমকি দিচ্ছে অপরাধীরা
নিউজ ডেস্ক ||
সুন্দরবনকে সম্পূর্ণ অপরাধমুক্ত ও দস্যুমুক্ত করার লক্ষ্যে উপকূলীয় অঞ্চলে সাধারণ জেলে, বাওয়ালি এবং বনজীবীরা সম্মিলিতভাবে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। এই দাবির পক্ষে যখন বিভিন্ন কর্মসূচি পালিত হচ্ছে, ঠিক সেই সময়ে বনের ভেতরের নদী ও খালগুলোতে নতুন করে ভীতি ও উৎকণ্ঠা তৈরি হয়েছে।প্রাপ্ত তথ্য অনুযায়ী, আন্দোলনকারীদের মানববন্ধনের ছবি বা স্থিরচিত্র সংগ্রহ করে বনের বিভিন্ন অপরাধী ও দস্যুদল তাদের নানা ধরনের ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করছে। এর ফলে সুন্দরবনের ওপর নির্ভরশীল সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।
সম্পাদক ও প্রকাশক ঃ আব্দুর রাকিব
কপিরাইট © ২০২৬ BD State News । সর্বস্বত্ব সংরক্ষিত