প্রিন্ট এর তারিখ : ১৪ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৪ নভেম্বর ২০২৬
চরফ্যাশন প্রেসক্লাবে ঢুকে সাংবাদিকের ওপর ছাত্রদল নেতার হামলার অভিযোগ
নিউজ ডেস্ক ||
ভোলার চরফ্যাশন উপজেলায় একটি স্থানীয় প্রেসক্লাবের ভেতরে ঢুকে এক সংবাদকর্মীর ওপর হামলার ঘটনা ঘটেছে। ভুক্তভোগী সাংবাদিকের নাম জামাল মোল্লা। তিনি দৈনিক সংবাদ পত্রিকার চরফ্যাশন প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করার পাশাপাশি চরফ্যাশন প্রেসক্লাবের নির্বাহী সদস্য হিসেবেও যুক্ত আছেন।অভিযোগ উঠেছে, ছাত্রদল নেতার সরাসরি নেতৃত্বে এই মারধরের ঘটনাটি ঘটে। ঘটনার সময় সাংবাদিক জামাল মোল্লা ওই প্রেসক্লাবের ভেতরেই অবস্থান করছিলেন। এই ন্যাক্কারজনক ঘটনায় স্থানীয় সংবাদকর্মী মহলে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
সম্পাদক ও প্রকাশক ঃ আব্দুর রাকিব
কপিরাইট © ২০২৬ BD State News । সর্বস্বত্ব সংরক্ষিত