প্রিন্ট এর তারিখ : ১৩ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৩ নভেম্বর ২০২৬
বিদ্যুৎ সংযোগে ব্যবহার ছাড়াই হাজার টাকার বেশি বিলের বোঝা, ভোগান্তিতে কৃষক
নিউজ ডেস্ক ||
শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলায় একটি সেচ সংযোগের বিপরীতে কোনো ধরনের বিদ্যুৎ খরচ না করেই অতিরিক্ত বিল পরিশোধের নোটিশ পাঠানোর অভিযোগ উঠেছে স্থানীয় পল্লী বিদ্যুৎ অফিসের বিরুদ্ধে। ভুক্তভোগী গ্রাহকের দাবি, কোনো বিদ্যুৎ ব্যবহার করা হয়নি অথচ তিন হাজার টাকারও বেশি বিল ধরিয়ে দেওয়া হয়েছে।এ ধরনের ভূতুড়ে বিল পাওয়ার পর চরম বিপাকে পড়েছেন সংশ্লিষ্ট গ্রাহক। এই সমস্যার স্থায়ী প্রতিকার এবং হয়রানি থেকে মুক্তি পেতে তিনি এখন বিদ্যুৎ অফিসের দ্বারে দ্বারে ঘুরছেন।
সম্পাদক ও প্রকাশক ঃ আব্দুর রাকিব
কপিরাইট © ২০২৬ BD State News । সর্বস্বত্ব সংরক্ষিত