নিউজ ডেস্ক ||
কিশোরগঞ্জ জেলায় স্বেচ্ছাসেবী সংগঠন ‘যুবশক্তি ব্লাড ডোনেশন কিশোরগঞ্জ’-এর পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে উদ্যাপন করা হয়েছে।এই বিশেষ দিনটি উদ্যাপন উপলক্ষে সংগঠনটির পক্ষ থেকে একটি স্বেচ্ছাসেবী মিলনমেলা এবং সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।