প্রিন্ট এর তারিখ : ১৩ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৩ নভেম্বর ২০২৬
সিলেট ও ময়মনসিংহে হামের প্রকোপ বৃদ্ধি, একদিনে প্রাণ হারাল চার শিশু
নিউজ ডেস্ক ||
সিলেট এবং ময়মনসিংহ অঞ্চলে হামের সংক্রমণ পরিস্থিতির মারাত্মক অবনতি লক্ষ্য করা গেছে। এই রোগ ও এর উপসর্গ নিয়ে গত একদিনের ব্যবধানে চারজন শিশুর মৃত্যুর সংবাদ পাওয়া গেছে। এর মধ্যে কেবল সিলেট অঞ্চলেই তিন শিশুর প্রাণহানির ঘটনা ঘটেছে। অন্যদিকে, ময়মনসিংহের একটি মেডিকেল কলেজ হাসপাতালেও শিশু মৃত্যুর এ ঘটনা রেকর্ড করা হয়েছে। স্বাস্থ্য সংশ্লিষ্টরা মনে করছেন, দুই বিভাগে এই রোগটির বর্তমান পরিস্থিতি যথেষ্ট উদ্বেগের জন্ম দিয়েছে।
সম্পাদক ও প্রকাশক ঃ আব্দুর রাকিব
কপিরাইট © ২০২৬ BD State News । সর্বস্বত্ব সংরক্ষিত