প্রিন্ট এর তারিখ : ১৩ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৩ নভেম্বর ২০২৬
আসন্ন রমজানের আগে অনলাইনে টিসিবির ডিলার হওয়ার সুযোগ
নিউজ ডেস্ক ||
আসন্ন পবিত্র রমজান মাসকে সামনে রেখে নতুন ডিলার নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। ডিলার সিলেকশন প্রক্রিয়ায় অধিকতর স্বচ্ছতা এবং জবাবদিহিতা আনার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়েছে, ডিলারশিপ পেতে আগ্রহীদের জন্য প্রক্রিয়াটি পুরোপুরি ডিজিটাল করা হয়েছে। ফলে এখন থেকে কাউকে কোথাও যেতে হবে না, প্রার্থীরা নিজ বাসস্থানে থেকেই ইন্টারনেটের মাধ্যমে খুব সহজেই আবেদন করতে পারবেন।
সম্পাদক ও প্রকাশক ঃ আব্দুর রাকিব
কপিরাইট © ২০২৬ BD State News । সর্বস্বত্ব সংরক্ষিত