প্রিন্ট এর তারিখ : ১৩ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৩ নভেম্বর ২০২৬
রাসায়নিক সারের মজুত ছাড়াল ১৬ লাখ টন, কৃত্রিম সংকট এড়াতে কঠোর অবস্থান
নিউজ ডেস্ক ||
চলতি মৌসুমে দেশে রাসায়নিক সারের পর্যাপ্ত মজুত নিশ্চিত হয়েছে, যার পরিমাণ ১৬ লাখ ৭ হাজার ১০০ মেট্রিক টনে উন্নীত হয়েছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, গত বছরের একই সময়ের তুলনায় এবার সারের মজুত ২ লাখ ৬২ হাজার ১০০ মেট্রিক টন বেশি রয়েছে।আসন্ন রবি মৌসুমে দেশের কৃষকদের সারের কোনো ধরনের ঘাটতিতে পড়তে না হয়, সেজন্য সরকারের পক্ষ থেকে আগে থেকেই এই মজুত গড়ে তোলা হয়েছে। পাশাপাশি, বাজারে যাতে কোনো অসাধু চক্র কৃত্রিম সংকট তৈরি করতে না পারে, সে বিষয়ে সংশ্লিষ্ট মহলের প্রতি কঠোর নির্দেশনা জারি করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক ঃ আব্দুর রাকিব
কপিরাইট © ২০২৬ BD State News । সর্বস্বত্ব সংরক্ষিত