প্রিন্ট এর তারিখ : ১৩ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৩ নভেম্বর ২০২৬
১৬ লাখ টন ছাড়িয়েছে রাসায়নিক সারের মজুত, কৃত্রিম সংকট এড়াতে কঠোর অবস্থান
নিউজ ডেস্ক ||
চলতি মৌসুমে দেশে রাসায়নিক সারের পর্যাপ্ত মজুত গড়ে উঠেছে। সরকারি হিসাব অনুযায়ী, বর্তমানে সব মিলিয়ে ১৬ লাখ ৭ হাজার ১০০ মেট্রিক টন সার সংরক্ষিত রয়েছে।তথ্য পর্যালোচনায় দেখা যায়, আগের বছরের এই সময়ের তুলনায় এবার ২ লাখ ৬২ হাজার ১০০ মেট্রিক টন সার বেশি রয়েছে। আসছে রবি মৌসুমে চাষাবাদের জন্য যাতে কোনো ধরনের কৃত্রিম ঘাটতি তৈরি না হয়, সে বিষয়ে কড়া সতর্কবার্তা ও নির্দেশনা জারি করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক ঃ আব্দুর রাকিব
কপিরাইট © ২০২৬ BD State News । সর্বস্বত্ব সংরক্ষিত