প্রিন্ট এর তারিখ : ১৩ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৩ নভেম্বর ২০২৬
প্রথমবারের মতো বড় পর্দায় জুটি বাঁধছেন জয়া আহসান ও শ্রাবন্তী
নিউজ ডেস্ক ||
দুই বাংলার দুই জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান ও শ্রাবন্তী চট্টোপাধ্যায় প্রথমবারের মতো একই চলচ্চিত্রে অভিনয় করতে চলেছেন। ঢাকাই সিনেমার প্রশংসিত অভিনেত্রী জয়া এবং কলকাতার তারকা অভিনেত্রী শ্রাবন্তীকে একসঙ্গে দেখার এই সুযোগটি পেতে যাচ্ছেন দর্শক।আসন্ন এই চলচ্চিত্রটির মূল প্রেক্ষাপট আবর্তিত হবে খুন, নানা ধরনের রহস্য এবং মানব সম্পর্কের জটিল সব সমীকরণকে কেন্দ্র করে। এর মাধ্যমে দুই ভিন্ন বাংলার দুই শীর্ষ অভিনেত্রীকে বড় পর্দায় একত্রে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে।
সম্পাদক ও প্রকাশক ঃ আব্দুর রাকিব
কপিরাইট © ২০২৬ BD State News । সর্বস্বত্ব সংরক্ষিত