প্রিন্ট এর তারিখ : ১৩ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৩ নভেম্বর ২০২৬
কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর আত্মজীবনী নিয়ে আসছে তেলুগু সিনেমা
নিউজ ডেস্ক ||
ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রবীণ নেত্রী সোনিয়া গান্ধীর জীবনকাহিনীর ওপর ভিত্তি করে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। তার লেখা 'বিলংগিং: এ জার্নি অব লাভ' নামক আত্মজীবনীমূলক গ্রন্থটির ওপর ভিত্তি করেই মূলত এই সিনেমাটি তৈরি করা হবে।চলচ্চিত্রটির কাজ এগিয়ে নিতে ইতোমধ্যে একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির তত্ত্বাবধানেই সিনেমাটির প্রাথমিক চিত্রায়ন ও অন্যান্য প্রস্তুতি সম্পন্ন করা হবে বলে জানা গেছে। তেলুগু ভাষায় নির্মিত হতে যাওয়া এই প্রজেক্টটি নিয়ে ইতোমধ্যে দর্শকদের মাঝেও আগ্রহ তৈরি হয়েছে।
সম্পাদক ও প্রকাশক ঃ আব্দুর রাকিব
কপিরাইট © ২০২৬ BD State News । সর্বস্বত্ব সংরক্ষিত