প্রিন্ট এর তারিখ : ১২ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১২ নভেম্বর ২০২৬
নেত্রকোণার কেন্দুয়ায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার ২
নিউজ ডেস্ক ||
নেত্রকোণা জেলার কেন্দুয়া উপজেলায় রাতের আঁধারে সড়কে টায়ার জ্বালিয়ে জনমনে ভীতি সৃষ্টি এবং নাশকতামূলক কর্মকাণ্ডের চেষ্টার অভিযোগে একটি মামলা দায়ের করা হয়েছে। এই ঘটনায় মোট ৫৭ জনের নাম নির্দিষ্ট করার পাশাপাশি অজ্ঞাতপরিচয় আরও ২০ থেকে ২৫ ব্যক্তিকে আসামি করা হয়েছে।অভিযোগের ভিত্তিতে আইনপ্রয়োগকারী সংস্থা অভিযান চালিয়ে ইতিমধ্যে দুজনকে গ্রেপ্তার করেছে। পুলিশ সূত্রে জানা গেছে, বাকি আসামিদের আইনের আওতায় আনতে তৎপরতা অব্যাহত রয়েছে।
সম্পাদক ও প্রকাশক ঃ আব্দুর রাকিব
কপিরাইট © ২০২৬ BD State News । সর্বস্বত্ব সংরক্ষিত