প্রিন্ট এর তারিখ : ১২ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১২ নভেম্বর ২০২৬
চরফ্যাশনে চেয়ারম্যান প্রার্থী সজীব সারিয়ারের পক্ষে নারীদের ব্যাপক শোডাউন
নিউজ ডেস্ক ||
ভোলার চরফ্যাশন উপজেলার ১৫ নম্বর নজরুলনগর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচনী মাঠে আলোচনার জন্ম দিয়েছেন চেয়ারম্যান প্রার্থী সজীব সারিয়ার। গত বৃহস্পতিবার দুপুরে এই প্রার্থীর পক্ষে এলাকার বিভিন্ন স্থান থেকে আসা শত শত নারী কর্মীর সরব উপস্থিতি লক্ষ্য করা গেছে।জানা গেছে, নজরুলনগর ইউনিয়নের বিভিন্ন এলাকায় সজীব সারিয়ারের নির্বাচনী কার্যক্রমে অংশ নিতে বিপুল সংখ্যক নারী সমর্থক স্বতঃস্ফূর্তভাবে জড়ো হন। স্থানীয় ভোটারদের মধ্যে এই নারী কর্মীদের অংশগ্রহণ নির্বাচনী আমেজকে আরও বাড়িয়ে তুলেছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
সম্পাদক ও প্রকাশক ঃ আব্দুর রাকিব
কপিরাইট © ২০২৬ BD State News । সর্বস্বত্ব সংরক্ষিত