প্রিন্ট এর তারিখ : ১২ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১২ নভেম্বর ২০২৬
ঘোষণা ছিল প্যাকিং মেশিনের, চট্টগ্রাম বন্দরে জব্দ সিগারেট তৈরির প্ল্যান্ট
নিউজ ডেস্ক ||
চট্টগ্রাম সমুদ্রবন্দরে মিথ্যা ঘোষণায় আনা একটি পূর্ণাঙ্গ সিগারেট উৎপাদন ও প্যাকেটজাতকরণের কারখানা বা প্ল্যান্ট জব্দ করা হয়েছে। কাগজপত্রে শুধু প্যাকিং ও র্যাপিং মেশিন আমদানির কথা উল্লেখ করা হলেও বাস্তবে পুরো প্ল্যান্টটিই আমদানি করা হয়েছিল।ঢাকার একটি আমদানিকারক প্রতিষ্ঠান বিদেশ থেকে ছয়টি কন্টেইনারে করে এই মেশিনগুলো চট্টগ্রাম বন্দরে নিয়ে আসে। ভুল তথ্য দিয়ে পণ্য খালাসের চেষ্টা করা হলেও কাস্টমসের তৎপরতায় বিষয়টি ধরা পড়ে।
সম্পাদক ও প্রকাশক ঃ আব্দুর রাকিব
কপিরাইট © ২০২৬ BD State News । সর্বস্বত্ব সংরক্ষিত