প্রিন্ট এর তারিখ : ১২ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১২ নভেম্বর ২০২৬
চলমান শ্রমিক অসন্তোষ না থামলে তৈরি পোশাক কারখানা বন্ধের শঙ্কা
নিউজ ডেস্ক ||
দেশের তৈরি পোশাক শিল্প খাতে অস্থিরতা কাটছে না। বিভিন্ন কারখানায় শ্রমিকদের আন্দোলন, কর্মবিরতি, বিক্ষোভ এবং এর জেরে ভাঙচুরের মতো অনভিপ্রেত ঘটনা এখনো অব্যাহত রয়েছে। বর্তমান পরিস্থিতি এভাবে চলতে থাকলে মালিকপক্ষ কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হতে পারে বলে ইঙ্গিত মিলেছে।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে না এলে ২০০৬ সালের বাংলাদেশ শ্রম আইনের ১৩(১) ধারা অনুযায়ী সংশ্লিষ্ট কারখানাগুলো সাময়িকভাবে বন্ধ ঘোষণা করার মতো সিদ্ধান্ত নিতে পারেন তৈরি পোশাক খাতের উদ্যোক্তা ও মালিকরা।
সম্পাদক ও প্রকাশক ঃ আব্দুর রাকিব
কপিরাইট © ২০২৬ BD State News । সর্বস্বত্ব সংরক্ষিত