প্রিন্ট এর তারিখ : ১২ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১২ নভেম্বর ২০২৬
যুক্তরাজ্যে সফলতার গল্প: সংগ্রাম পেরিয়ে উদ্যোক্তা হলেন বাংলাদেশি বংশোদ্ভূত আকলু মিয়া
নিউজ ডেস্ক ||
মাত্র পাঁচ বছর বয়সে জন্মভূমি বাংলাদেশ ছেড়ে যুক্তরাজ্যে পাড়ি জমান আকলু মিয়া। শৈশব থেকেই বিলেতের মাটিতে শুরু হয় তাঁর জীবনযুদ্ধ। পরবর্তী সময়ে কঠোর পরিশ্রম আর অধ্যাবসায়ের মাধ্যমে তিনি নিজেকে একজন সফল ও প্রতিষ্ঠিত ব্যবসায়ী হিসেবে প্রমাণ করেছেন।পরিবারের সূত্রে ব্যবসার সঙ্গে যুক্ত হন আকলু। ১৯৯০ সালে তাঁর পিতা নাজির মিয়া লন্ডনের শ্যাডোয়েল এলাকায় 'শ্যাডোয়েল গ্রসারি' নামক একটি মুদির দোকান প্রতিষ্ঠা করেছিলেন। বয়সে বড় হওয়ার পর আকলু মিয়াও যুক্ত হন পারিবারিক এই ব্যবসা পরিচালনার কাজে। সময়ের সঙ্গে সঙ্গে নানা চড়াই-উতরাই পেরিয়ে তিনি আজ একজন সফল প্রবাসী ব্যবসায়ী হিসেবে পরিচিতি লাভ করেছেন।
সম্পাদক ও প্রকাশক ঃ আব্দুর রাকিব
কপিরাইট © ২০২৬ BD State News । সর্বস্বত্ব সংরক্ষিত