প্রিন্ট এর তারিখ : ১১ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১১ নভেম্বর ২০২৬
বিকাশের ভুয়া ও সন্দেহজনক হিসাব অনুসন্ধানে মাঠে নেমেছে কেন্দ্রীয় ব্যাংক
নিউজ ডেস্ক ||
দেশের জনপ্রিয় মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠান বিকাশের কার্যক্রমে অনিয়মের বিষয়টি খতিয়ে দেখছে দেশের আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ব্যাংক। সম্প্রতি প্রতিষ্ঠানটির নেটওয়ার্কে প্রায় সাত হাজারেরও বেশি ভুয়া এবং অস্বাভাবিক লেনদেনভিত্তিক অ্যাকাউন্টের অস্তিত্ব শনাক্ত করেছে কেন্দ্রীয় ব্যাংক।চিহ্নিত হওয়া এসব প্রশ্নবিদ্ধ হিসাবের বিষয়ে আনুষ্ঠানিকভাবে সন্তোষজনক ব্যাখ্যা প্রদানের জন্য সংশ্লিষ্ট মোবাইল ব্যাংকিং কর্তৃপক্ষকে তলব করা হয়েছে বলে জানা গেছে।
সম্পাদক ও প্রকাশক ঃ আব্দুর রাকিব
কপিরাইট © ২০২৬ BD State News । সর্বস্বত্ব সংরক্ষিত