প্রিন্ট এর তারিখ : ১১ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১১ নভেম্বর ২০২৬
স্নাতকোত্তর গবেষকদের জন্য 'প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন-ফেলোশিপ ২০২৬' চালুর ঘোষণা
নিউজ ডেস্ক ||
দীর্ঘ ১৮ বছরের কার্যক্রমের পথচলাকে বিশেষ স্মারক হিসেবে ধরে রাখতে নতুন একটি শিক্ষাবৃত্তি চালুর ঘোষণা দেওয়া হয়েছে। 'প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন- ফেলোশিপ ২০২৬' শীর্ষক এই উদ্যোগের আওতায় দেশের অনুমোদিত বিশ্ববিদ্যালয়গুলোতে মাস্টার্স বা স্নাতকোত্তর পর্যায়ে অধ্যয়নরত গবেষকদের আর্থিক সহায়তা দেওয়া হবে।সংগঠনটির ১৮ বছর পূর্তির এই অবিচল অভিযাত্রাকে স্মরণীয় করে রাখতে মোট ১৮ জন নিয়মিত শিক্ষার্থীকে এই ফেলোশিপের জন্য নির্বাচিত করা হবে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দেশের যেকোনো স্বীকৃত উচ্চশিক্ষাপ্রতিষ্ঠানে স্নাতকোত্তর গবেষণা চালিয়ে যাচ্ছেন এমন নিয়মিত শিক্ষার্থীরাই এই সুবিধা পাওয়ার যোগ্য বলে বিবেচিত হবেন।
সম্পাদক ও প্রকাশক ঃ আব্দুর রাকিব
কপিরাইট © ২০২৬ BD State News । সর্বস্বত্ব সংরক্ষিত