প্রিন্ট এর তারিখ : ১১ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১১ নভেম্বর ২০২৬
সুন্দরবনের অতি নিকটে বালুমহাল ইজারার পরিকল্পনা, পরিবেশ নিয়ে শঙ্কা
নিউজ ডেস্ক ||
খুলনার কয়রা উপজেলার শাকবাড়িয়া নদীর খাসিটানা অঞ্চলে একটি নতুন বালুমহাল হিসেবে ইজারা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সংরক্ষিত বনাঞ্চল সুন্দরবনের সীমানার মাত্র ৫০ মিটার দূরত্বের মধ্যে এই বালুমহালটি অবস্থিত।প্রশাসনের এমন সিদ্ধান্তের ফলে সুন্দরবনের জীববৈচিত্র্য ও পরিবেশ মারাত্মক ঝুঁকির মুখে পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হচ্ছে। এছাড়া, যে এলাকায় এই বালুমহাল ইজারার উদ্যোগ নেওয়া হয়েছে, তার পাশেই রয়েছে একটি ঝুঁকিপূর্ণ ও ভাঙনপ্রবণ বেড়িবাঁধ। এর ফলে স্থানীয় জনপদ ও বাঁধটি নদীভাঙনের নতুন বিপদের মুখে পড়তে পারে বলে মনে করছেন স্থানীয়রা।
সম্পাদক ও প্রকাশক ঃ আব্দুর রাকিব
কপিরাইট © ২০২৬ BD State News । সর্বস্বত্ব সংরক্ষিত