নিউজ ডেস্ক ||
পাবনা জেলার সাঁথিয়া উপজেলায় অভিযান চালিয়ে ৫০টি ইয়াবা ট্যাবলেটসহ দুজনকে আটক করা হয়েছে। জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল তাদের গ্রেপ্তার করে।গত সোমবার রাত প্রায় ৯টার দিকে স্থানীয় সিলন্দা উচ্চ বিদ্যালয় এলাকা থেকে ওই মাদক কারবারিদের আটক করা হয় বলে জানা গেছে।