প্রিন্ট এর তারিখ : ১১ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১১ নভেম্বর ২০২৬
পাবনার চাটমোহরে সার চুরির ঘটনায় অজ্ঞাতদের আসামি করে মামলা
নিউজ ডেস্ক ||
পাবনা জেলার চাটমোহর উপজেলায় বিসিআইসি ডিলারের গুদাম ভেঙে সার ছিনতাইয়ের অভিযোগে একটি মামলা দায়ের করা হয়েছে। উপজেলার ছাইকোলা বাজারসংলগ্ন এলাকায় এই চুরির ঘটনা ঘটে।সংবাদমাধ্যম ডেইলি বাংলাদেশের তথ্য অনুযায়ী, সার চুরির ওই ঘটনায় ডিলার প্রদীপ কুমার পালের ব্যবস্থাপক (ম্যানেজার) নিরঞ্জন চন্দ্র বাদী হয়ে চাটমোহর থানায় মামলাটি দায়ের করেন। মামলায় অজ্ঞাতনামা কৃষকদের আসামি করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক ঃ আব্দুর রাকিব
কপিরাইট © ২০২৬ BD State News । সর্বস্বত্ব সংরক্ষিত